রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তান থেকে আসা অস্ত্র-গোলাবারুদ জব্দ করল আফগানিস্তান; গ্রেফতার ২

পাকিস্তান থেকে আসা অস্ত্র ও গোলাবারুদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনী তোরঘুম সীমান্তে পাকিস্তান থেকে আনা ৫২৫টি বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম আরটিএ।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ২৭ হাজার ফায়ার গুলি, ২০০ বান্ডেল পরমিকাট, ১০টি এম‑৪ রাইফেল, ১০টি লেজার, ১০টি দূরবীন, ১৭টি টি‑টি পিস্তল, ১টি কালাশনিকভ, ৪৯৭টি বিভিন্ন ধরনের অস্ত্র বা পিস্তল।

মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, এই অস্ত্র ও গোলাবারুদ গোয়েন্দা ও বিশেষ বাহিনীর অভিযান করে পাকিস্তান থেকে আফগান শরণার্থী বহনকারী দুইটি যানবাহন থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ