spot_img

১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ পাচ্ছেন কৃষকরা

নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। সরকারের এই সিদ্ধান্তে প্রায় ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি বলেন, এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

মো. নাসিমুল গনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কৃষকদের কাছে ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত সুদসহ প্রায় ১৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে, যা এ মওকুফের আওতায় আসবে। তিনি বলেন, এ ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকরা উপকৃত হবেন।

তিনি আরও জানান, ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবেন। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ