spot_img

সেনাবাহিনীর উচ্চ ৬ পদে নতুন রদবদল

সেনাবাহিনীর উচ্চ পদে আরও ৬ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এ আদেশ জারি করা হয়। সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ৬ জন কর্মকর্তাকে বদলির পর এবার আরও ৬ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হলো।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে এ্যাডজুট্যান্ট জেনারেল (এজি), সেনা সদরের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সেনা সদরের এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজেস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।

এর আগে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) আরও ৬ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। ওই বদলিতে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলে ওই পদে আনা হয় মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ