spot_img

এবার পাকিস্তানের ওপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী

আফগানিস্তানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক্সে দেওয়া একাধিক পোস্টে দাবি করেছেন, পাকিস্তানের সামরিক বাহিনীর ধারাবাহিক আগ্রাসনের জবাবে সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন কেন্দ্র ও সামরিক স্থাপনায় হামলা করেছে আফগান বাহিনী।

ফিতরাত জানান, পক্তিয়া, খোস্ত, কুনার ও নানগারহারসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হচ্ছে। তিনি একাধিক আপডেটে দখলকৃত সীমান্তচৌকির সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেন। শুরুতে কয়েকটি চৌকি দখলের দাবি উঠে এলেও পরবর্তী পোস্টে সংখ্যা ১২ এবং পরে ১৫ বলে উল্লেখ করা হয়।

এক্সে দেওয়া বিস্তারিত বার্তায় ফিতরাত দাবি করেন, নানগারহারের দুরবাবা এলাকার মেশিন নাও, গোশতা এলাকার আনারগি এবং কুনারের নারাই জেলার দুকলাম এলাকায় পাকিস্তানি বাহিনীর কয়েকটি চৌকি দখলে নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, এসব অভিযানে পাকিস্তানি বাহিনীর হতাহতের ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে জীবিত আটক করা হয়েছে।

আরেক আপডেটে তিনি লেখেন, দুরান্ড রেখাজুড়ে অতিরিক্ত বিশেষায়িত ইউনিটও মোতায়েন রয়েছে এবং রাতের অন্ধকারে অভিযান অব্যাহত আছে।

তবে ফিতরাতের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ