যুদ্ধ পাকিস্তান শুরু করেছে, জবাব আফগানিস্তান দিচ্ছে : মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ
আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ডুরান্ডের লাইনজুড়ে আফগান বাহিনী ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যা এখনো অব্যাহত রয়েছে।
মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ডুরান্ডের লাইনজুড়ে বিস্তৃত লেজারসজ্জিত ইউনিটও অভিযানে যুক্ত হয়েছে। তিনি বলেন, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে শত্রুর সব চলমান সদস্যকে হামলার আওতায় নেবে এবং জাহান্নামে পাঠাবে।
তিনি জানান, আজ রাত আনুমানিক আটটার দিকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ডুরান্ডের লাইনজুড়ে প্রতিশোধমূলক অভিযান শুরু হয়।
অভিযানের প্রসঙ্গে তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া অত্যন্ত ধৈর্যের সঙ্গে চেষ্টা করেছে যেন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়। তবে তিনি বলেন, পাকিস্তানি পক্ষ অন্যের ইশারায় বিষয়টিকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।
মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি আবারও আফগান ভূখণ্ডে হামলা চালায়, তাহলে আফগান সরকারের হাতে এমন সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা যাবে।
তিনি আরও বলেন, যুদ্ধ পাকিস্তানি পক্ষই শুরু করেছে, আর এখন তার জবাব দিচ্ছে আফগান পক্ষ।
সূত্র : হুরিয়াত রেডিও











