spot_img
spot_img

পাকিস্তান-আফগানিস্তানকে কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান খলিলজাদের

আফগানিস্তানে আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ আফগানিস্তান ও পাকিস্তানের চলমান সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যায়িত করে বলেন, উভয় পক্ষের উচিত একটি বিশ্বস্ত তৃতীয় দেশের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানে পৌঁছানো। এমন একটি চুক্তি নিশ্চিত করবে যে, কোনো দেশই অপর দেশের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না।

এই মার্কিন কূটনীতিক সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের নাম প্রস্তাব করেছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ