ইরান কয়েকটি উপসাগরীয় দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে এর কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব।
২৮ ফেব্রুয়ারি রিয়াদে শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানের সার্বভৌমত্বে ইরানের হস্তক্ষেপকে তারা “স্পষ্ট” লঙ্ঘন হিসেবে দেখছে। এ অবস্থায় সৌদি আরব এসব দেশের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং নিজেদের সুরক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিলে তারও সমর্থন জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রগুলোর স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্বে ধারাবাহিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে। এসব পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে বলেও তারা সতর্ক করেছে।
একই সঙ্গে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানের এসব পদক্ষেপের নিন্দা জানাতে এবং যেসব লঙ্ঘন এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে, সেগুলোর মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নিতে।
সূত্র: আরব নিউজ











