আমেরিকা-ইসরাইল জোট ও ইরানের মধ্যকার যুদ্ধে মধ্যপ্রাচ্যে চলমান হামলা ও উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন সাময়িকভাবে স্থগিত করেছে কয়েকটি শীর্ষ তেল ও বাণিজ্য কোম্পানি। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি বড় বাণিজ্য কোম্পানির এক শীর্ষ নির্বাহী জানিয়েছেন, তাদের জাহাজ কয়েক দিনের জন্য বর্তমান অবস্থানেই থাকবে। অর্থাৎ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা আপাতত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এগিয়ে নিচ্ছে না।
আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহন হয়। ফলে এখানে সামান্য বিঘ্নও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
জ্বালানি পরিবহন স্থগিতের এই সিদ্ধান্ত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ, মূল্যস্থিতি এবং বাণিজ্যিক শিপমেন্টে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়াও ইয়েমেনে ইরানের প্রক্সি গ্রুপ হুথিরা ওই অঞ্চল দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র : আল জাজিরা











