spot_img
spot_img

তেহরান ছাড়ছে লাখ লাখ মানুষ : ২০ প্রদেশে হামলা, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে চলমান হামলার মধ্যে রাজধানী তেহরান থেকে বাইরে যাওয়ার চাপ হঠাৎ বেড়ে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলমুখী সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ প্রধান প্রধান যানজটপূর্ণ মহাসড়কে জ্বালানি পৌঁছে দিয়ে মানুষের চলাচল সচল রাখার চেষ্টা করছে।

দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ রাজধানীর প্রায় ১ কোটি বাসিন্দাকে তেহরান ছাড়ার নির্দেশ দেওয়ার পর এ পরিস্থিতি আরও তীব্র হয়েছে। এরপর থেকেই শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার সড়কগুলোতে ব্যাপক চাপ তৈরি হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি বলেছেন, দেশের ৩২টি প্রদেশের অন্তত ২০টিতে হামলা হয়েছে। তিনি সাধারণ মানুষকে হামলার স্থল বা ক্ষতিগ্রস্ত স্থানগুলোর কাছাকাছি না যেতে আহ্বান জানিয়েছেন।

সরকার জোর দিয়ে বলেছে, দেশে খাদ্য ও জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। প্রয়োজন দেখা দিলে সীমান্তবর্তী প্রদেশগুলোর মন্ত্রী ও গভর্নরদের জরুরি পণ্য আমদানির জন্য অতিরিক্ত ক্ষমতাও দেওয়া হয়েছে।

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে অনলাইনে পাঠদান চালু করা হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই অনেক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান আগেই অনলাইনে চলে গিয়েছিল।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ