spot_img

খামেনি জীবিত আছেন : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যতদূর আমি জানি”, খামেনি এখনো জীবিত রয়েছেন।

সাক্ষাৎকারে আব্বাস আরাগচি আরও বলেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বার্তা “অসম্ভব মিশন”। তার ভাষায়, এ ধরনের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগ নেই বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওয়াশিংটন যদি আলোচনা করতে চায়, তাহলে তারা জানে কীভাবে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে আলোচনার পরিবেশ তৈরি হওয়ার আগে হামলা বন্ধ হতে হবে বলেও তিনি শর্ত জুড়ে দেন।

আব্বাস আরাগচি বলেন, ইরানের এক বা দুইজন কমান্ডার নিহত হয়েছেন, কিন্তু অধিকাংশ কর্মকর্তা এখনো জীবিত আছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব, যা নিশ্চিত করবে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানার সক্ষমতা ইরানের নেই এবং সে ধরনের সক্ষমতা তৈরি করতে পারে এমন ক্ষেপণাস্ত্রও তেহরান তৈরি করবে না।

সূত্র : এনবিসি নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ