spot_img

গত দুই দিনে ১১০ পাক সেনা নিহত, আহত ৬৮; দাবি আফগানিস্তানের

গত দুইদিনে আফগান বাহিনীর পালটা হামলায় পাকিস্তানের ১৭৮ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ৪৮ ঘণ্টায় আফগান বাহিনীর পাল্টা হামলা ও আক্রমণাত্মক অভিযানে ১১০ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই দাবি করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব অভিযান তথাকথিত সীমান্তরেখা বরাবর পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসব অভিযানের সময় আফগান বাহিনী পাকিস্তানি সামরিক শাসনের অধীনস্থ ২৭টি চৌকি দখল করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আফগান ড্রোন পাকিস্তানের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সুবিধাদি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে বহু পাকিস্তানি সেনা হতাহত হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ