আবুধাবিতে ইমারাতে ইসলামিয়ার আফগানিস্তানের দূতাবাস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম ও কনস্যুলার সেবা স্থগিত রাখা হয়েছে।
দূতাবাস আমিরাতে অবস্থানরত আফগান নাগরিকদের বিশেষ পরিস্থিতিতে স্বাগতিক দেশের সরকারি ঠিকানা ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন দেখা দিলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ করেছে তারা। এ বিষয়ে দূতাবাস আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
এটি এমন এক সময় জানানো হলো, যখন ইরানের ওপর আমেরিকা-ইসরাইল জোটের হামলার পর ইরান অঞ্চলজুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছে।
সূত্র : হুরিয়াত রেডিও











