spot_img

আফগান শরণার্থীদের সঙ্গে যুদ্ধবন্দির মতো আচরণ করছে পাকিস্তান

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি অডিওতে দেখা গেছে, পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোকে আফগান শরণার্থীদের গ্রেপ্তার করে আটক কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অডিওতে সীমান্তে দায়িত্বরত পাকিস্তানি সদস্যদের অন্তত দশজন আফগান শরণার্থীকে আটক করার নির্দেশ দেওয়া হয়। তারা দোকানে হ্যান্ডকার্টে কাজ করা অবস্থায় থাকুক কিংবা নিজ নিজ বাসায় থাকুক, যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই তাদের গ্রেপ্তার করতে বলা হয়েছে।

আফগান শরণার্থীদের গ্রেপ্তার এখন পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য আনুষ্ঠানিক নির্দেশনায় পরিণত হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক সীমান্ত কর্মকর্তাকে সর্বোচ্চ দশজন পর্যন্ত আফগান শরণার্থী আটক করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে এমন ধারণা রয়েছে যে, ভবিষ্যতে পাকিস্তানের হাতে আটক বা আত্মসমর্পণ করা যুদ্ধবন্দিদের সম্ভাব্য বিনিময়ে এসব আফগান শরণার্থীকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ