spot_img

সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্বে ড. মোশাররফ

আগামী ১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গুরুত্বপূর্ণ এ অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এদিন নতুন স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোও এ অধিবেশনে উপস্থাপন করা হবে।

সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করেন আগের সংসদের স্পিকার। তবে দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে পলাতক রয়েছেন। অপরদিকে ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাবন্দি থাকায় প্রচলিত নিয়ম অনুসরণ করা সম্ভব হয়নি।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, রাষ্ট্রপতি মনোনীত কোনো সদস্য প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন। অতীতে ১৯৭৩ সালে প্রথম সংসদ গঠনের সময়ও সরকারি ও বিরোধী দলের সমঝোতার ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সদস্যকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সেই নজির অনুসরণ করেই এবার ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁর সভাপতিত্বেই ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ