লোগর প্রদেশের কেন্দ্রীয় শহর পুলে আলাম অধিভুক্ত আবচকান এলাকায় একটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করেছে আফগান বাহিনী।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ভোরের দিকে ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রাদেশিক পুলিশ কমান্ডের মুখপাত্র ড্রোনটি ভূপাতিত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল আফগান বাহিনী আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে। একটি নানগারহার প্রদেশে এবং আরেকটি পারওয়ান প্রদেশে ভূপাতিত করা হয়।
সূত্র: হুরিয়াত রেডিও











