spot_img
spot_img

সৌদি ও কাতারে মোসাদ এজেন্ট গ্রেফতারের দাবী মার্কিন সাংবাদিকের

মধ্যপ্রাচ্যজুড়ে হামলা ও উত্তেজনার মাঝে সৌদি আরব ও কাতারে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার বিশিষ্ট সাংবাদিক ও জিওপলিটিক্যাল বিশ্লেষক টাকার কার্লসন।

সোমবার (২ মার্চ) গভীর রাতে দ্যা টাকার কার্লসন শো-তে তিনি একথা জানান।

তিনি বলেন, “এবিষয়ে হয়তো এখনো প্রতিবেদন হয়নি। কিন্তু বাস্তবতা হলো, সৌদি ও কাতার কর্তৃপক্ষ গত রাতে বেশ কয়েকজন মোসাদ এজেন্ট গ্রেফতার করেছে, যারা দেশ দুটিতে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিলো।”

তিনি আরো বলেন, “এটা বেশ অদ্ভুত ও যৌক্তিকতাও রাখে না, তাই না? যে, কেনো ইসরাইলীরা এই দুটো উপসাগরীয় রাষ্ট্রে (সৌদি ও কাতারে) বোম্বিং করতে চায়বে? অথচ তারা নিজেরাও ইরান দ্বারা আক্রান্ত!”

“তারা (সৌদি, ইসরাইল ও কাতার) কি (ইরান ইস্যুতে) এক পক্ষ নয়?” এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি নিজেই হেসে জবাবে বলেন, “না, কখনোই নয়।”

“ ইসরাইল ইরানের যেমন ক্ষতি করতে চেয়েছে, তেমনি কাতার, আরব আমিরাত, সৌদি, বাহরাইন, ওমান ও কুয়েতেরও চায়। এতে তারা সফলও হয়েছে।”

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ইচ্ছাকৃতভাবে আমেরিকার আরব মিত্রদের মাঝে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

আমেরিকার এই বিশিষ্ট সাংবাদিক ও জিওপলিটিক্যাল বিশ্লেষকের মন্তব্য এমন সময়ে এসেছে, যখন আমেরিকা-ইসরাইলের ইরান আক্রমণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। সৌদি ও কাতারের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে দেশ দুটি তাদের তেল ও গ্যাস উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। এর জন্য মিডিয়াগুলোতে ইরানকে দায়ী করে আসা হচ্ছিলো। কেননা দেশটি তাদের সর্বোচ্চ প্রধানের মৃত্যুর পর উপসাগরীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ও ইসরাইলে হামলা তীব্র করেছিলো।

অপরদিকে ইরান এক বিবৃতিতে সৌদি ও কাতারের জ্বালানি (তেল-গ্যাস) উৎপাদনের শোধনাগার কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি নাকচ করে দেয়। এর জন্য দেশটি ইসরাইল ও আমেরিকাকে দায়ী করে।

আরব রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে উস্কে দিতে এবং মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক সংঘাত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা দেশ দুটির এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ