তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানকে ঘিরে চলমান উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছেন, ইরান নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে আরও কূটনৈতিক উদ্যোগ নেওয়া যেতে পারে।
শনিবার (৭ মার্চ) ফোনালাপে দুই নেতার মধ্যে এ বিষয়ে কথা হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি ইরানের ওপর সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি আঙ্কারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এরদোগান সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
সূত্র: আল জাজিরা










