spot_img

আফগানিস্তানের একাধিক বেসামরিক স্থাপনায় পাকিস্তানের হামলা

আফগানিস্তানের একাধিক প্রদেশে বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার ডেপুটি মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফিতরাত।

তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী কুনার, খোস্ত, পাক্তিয়া ও পাক্তিকা প্রদেশে বেসামরিক বাড়িঘর, বাজার ও মসজিদকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ করেছে।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে, এসব হামলায় চারজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় বেসামরিকদের ২৭টি বাড়ি, দুইটি বাজার, ১৪টি দোকান এবং দুইটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাঁর বক্তব্যে বলা হয়েছে, কুনার প্রদেশের নারি জেলায় প্রায় ৬০টি রকেট নিক্ষেপ করা হয়; এতে দুকলাম গ্রামে একটি পানির খালের বাঁধ ধ্বংস হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ