spot_img

ইসরাইলের শহর ও জর্ডানের বিমানঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের কয়েকটি শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রোববার (৮ মার্চ) এ হামলা চালায় আইআরজিসি।

আইআরজিসি জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের তেলআবিব ও বেইরশেবা শহরের “সামরিক লক্ষ্যবস্তুতে” আঘাত হানা হয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানের আজরাক শহরে অবস্থিত মুয়াফফাক আল-সালতি বিমানঘাঁটিতেও একাধিকবার হামলা চালানো হয়েছে। বিবৃতিতে এই ঘাঁটিকে “মার্কিন আগ্রাসী যুদ্ধবিমানের সবচেয়ে বড় এবং সবচেয়ে সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি” হিসেবে উল্লেখ করা হয়।

আইআরজিসি আরও বলেছে, “শত্রুর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পরিমাণ ও গভীরতা আগামী কয়েক ঘণ্টা এবং কয়েক দিনে আরও বিস্তৃত হবে।”

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ