প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ সাধারণ মানুষ এবং দেশের ব্যাংক খাতকে গভীর সংকটে ফেলতে পারে।
রোববার বাংলাদেশ কৃষি ব্যাংকের দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, “আমদানি-রফতানি বন্ধ হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে এবং যুদ্ধের সমাপ্তি কখন হবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”
রাজনৈতিক প্রেক্ষাপটে মির্জা আব্বাস অভিযোগ করেন, তার প্রতিপক্ষ চরম মিথ্যাচার করছে, যা আন্তর্জাতিক ও ধর্মীয় দিক থেকেও নিন্দনীয়। তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র ক্ষমতায় পৌঁছানোর নেশায় কেউ দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং বর্তমানে দেশ ঋণের বোঝায় অতিষ্ঠ।










