spot_img

গুজব ছড়ানোর দায়ে কাতারে গ্রেফতার ৩১৩

গুজব ছড়ানোর দায়ে কাতারে ৩১৩ জনকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভ্রান্তিকর তথ্য’ ধারণ, প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। কাতার সরকারের মতে, এই ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের পরিচয় বা তারা ঠিক কী ধরণের নির্দিষ্ট তথ্য ছড়িয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

কাতারের আইন অনুযায়ী ডিজিটাল মাধ্যমে কোনো অপ্রমাণিত বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত চলছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ