ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেছেন, ইতিহাসজুড়ে আফগানরা কখনো শক্তির কাছে নতি স্বীকার করেনি। নিজেদের দেশের স্বাধীনতার জন্য তারা সব সময় যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থেকেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সামরিক ব্যবস্থার জেনারেলরা তাদের ভুল আচরণের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। আফগানদের বিষয়ে তাদের হিসাব-নিকাশ নতুন করে পর্যালোচনা করা উচিত।
তিনি বলেন, দাবি আদায়ের জন্য শক্তি প্রয়োগ কোনো সমস্যার সমাধান করে না; বরং এতে প্রতিরোধ আরও বাড়ে।
তিনি আরও বলেন, একটি স্বাধীন সরকার হিসেবে ইমারাতে ইসলামিয়া কোনো দেশের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করতে বা কোনো দেশের নিরাপত্তা অস্থিতিশীল করতে চায় না।
সূত্র: হুরিয়াত রেডিও










