spot_img

বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন মোজতবা খামেনি: পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে তেহরানের প্রতি মস্কোর অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, “তিনি আত্মবিশ্বাসী যে, মোজতবা খামেনি তার বাবার (আয়াতুল্লাহ আলী খামেনি) কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরিস্থিতির মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন”।

সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে মোজতবাকে অভিনন্দন জানান তিনি।

তেহরানের প্রতি রাশিয়ার ‘অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া তেহরানের পাশে থাকবে। আমরা আমাদের ইরানি বন্ধুদের সাথে সংহতি নিশ্চিত করতে চাই’।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ