ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই, মার্কিন প্রেসিডিন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টারাই তাঁকে তেহরান হামলা করাতে প্ররোচিত করেছিলেন।
ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি দ্রুত সংকটজনক পর্যায়ে পৌঁছাতে চলেছে এবং তিনি তা নিয়ে গভীর উদ্বিগ্ন।
মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ, উপদেষ্টা জ্যারেড কুশনার ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ-এর সঙ্গে পরামর্শের পর তিনি নিশ্চিত হয়েছেন যে ইরান আমেরিকায় আক্রমণের পরিকল্পনা করছে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যায়, তিনি সংঘাতে সম্ভাব্য ক্ষতির দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা চালিয়েছেন।
সমালোচকরা অভিযোগ করেছেন যে, ট্রাম্প ইসরাইলের জন্য দেশীয় নিরাপত্তা ও আমেরিকান নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলছেন।










