spot_img

আমাদের বিরুদ্ধে ব্যবহার হওয়া যেকোনো দেশকে আমরা লক্ষ্যবস্তু করবো; পাকিস্তানকে সতর্ক করল ইরান

ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হওয়া যেকোনো দেশকে লক্ষ্যবস্তু করা হবে বলে পাকিস্তানকে সতর্ক করেছে তেহরান।

ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সর্তক করে বলেন, যদি ইরানের বিরুদ্ধে কোনো ঘাঁটি থেকে হামলা হয়, তাহলে তেহরান এটিকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ যদি সামরিক আগ্রাসন এবং ইরানের ওপর আরোপিত সংঘাতের মূল বিষয়গুলো সমাধান না করে, তাহলে তা আন্তর্জাতিক শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে।

ইরানি প্রেসিডিন্টের এই সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন পাকিস্তানের ভূখণ্ডে একাধিক সক্রিয় মার্কিন সামরিক ঘাঁটির খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই ঘাঁটিগুলো সম্ভবত ইরানের ওপর হামলার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ