spot_img
spot_img

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইলো বাংলাদেশ

বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হওয়ায় সাশ্রয়ী মূল্যে তেল আমদানি করতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি চেয়েছে বাংলাদেশ। রাশিয়া থেকে তেল কিনতে অস্থায়ী ‘ওয়েভার’ পাওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যা আগে ভারতের জন্য দেওয়া হয়েছিল।

বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রকের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভারতের মতোই বাংলাদেশকেও এই বিশেষ অনুমতি দেওয়া হলে তেল আমদানি সহজ হবে এবং দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।

মন্ত্রী আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং ওয়াশিংটনে পাঠাবেন।

বিশ্লেষকরা মনে করেন, বিশ্ববাজারে তেলের মূল্য অস্থির থাকার কারণে আমদানিনির্ভর বাংলাদেশের জন্য বিকল্প উৎস থাকা জরুরি। রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল আমদানি করলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং জ্বালানি খাতে চাপ কমানো সম্ভব হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ