spot_img

ইরানে হামলা করার মতো ‘আর কিছুই অবশিষ্ট নেই’, যুদ্ধ শেষ শীঘ্রই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে হামলার নিশানা বানানোর মতো বাস্তবিক অর্থে আর কিছুই অবশিষ্ট নেই এবং সেখানকার যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে।

বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।

প্রায় পাঁচ মিনিটের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এখানে-ওখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু থাকতে পারে, তবে আমি যখন চাইব, এটি শেষ হবে, তখনই শেষ হয়ে যাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাথমিক অভিযানের পরিকল্পনা ছিল ছয় সপ্তাহের লড়াই। তবে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে এবং নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে। তিনি বলেন, ‘মূল ছয় সপ্তাহের পরিকল্পনায় যতটুকু সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি আমরা করতে পেরেছি।’

ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর হুমকি সৃষ্টি করছিল না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল। তিনি বলেন, ‘‘গত ৪৭ বছর ধরে তারা যে মৃত্যু ও ধ্বংস চালিয়েছে, এখন তারই মাশুল দিচ্ছে। এটি তাদের কর্মের ফল, এবং তারা এত সহজে পার পাবে না।’’

সূত্র: অ্যাক্সিওস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ