আমেরিকা-ইসরাইলের হামলার পাল্টা জবাব হিসেবে গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে আরও ১৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর নয়। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৪৫ জনে। কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই হতাহতের ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
সূত্র: আল-জাজিরা










