শুক্রবার রাতভর ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। নাজারেথের কাছে অবস্থিত জারজির গ্রাম ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইসরাইলি সরকারি টেলিভিশন কান নিউজ জানায়, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়িঘর। এছাড়া বেশ কিছু যানবাহনে আগুন লেগে যায়।
শুক্রবার রাত ২টা ৩০ মিনিটের দিকে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইরানের পাশাপাশি লেবাননের সীমান্তের উত্তর থেকে হিজবুল্লাহও হামলা চালায়।
সূত্র: আল জাজিরা










