spot_img

ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে। কারণ ইসরাইল ও আমেরিকার হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইরান।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘ইরান আর সেই আগের ইরান নেই’। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে নিজেদের সফলতার চিত্র তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ইরানের ওপর প্রায় দুই সপ্তাহ ধরে চালানো হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইরান আর আগের সেই ইরান নেই’। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার ফলে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম সম্পর্কে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, তিনি তাদের কারো জন্য ‘জীবনবিমা’ নেবেন না, অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছেন না।

তিনি আরো বলেন, খামেনি হলেন ‘রেভল্যুশনারি গার্ডের একটি পুতুল’ এবং তিনি প্রকাশ্যে আসতে পারছেন না। উল্লেখ্য, সম্প্রতি খামেনির একটি বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ উপস্থাপক পড়ে শোনান।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ