ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপিকে একজন কর্মকর্তা জানান, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত করেছে।’ নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়।










