ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যার মধ্যে কয়েকটিতে ক্লাস্টার অস্ত্র বহনকারী ওয়ারহেড ছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া হিজবুল্লাহর ছোড়া রকেটেই সরাইলের আপার গ্যালিলি অঞ্চলে আঘাত হেনেছে।
এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানায়, শুক্রবার ইসরাইলজুড়ে সাতবার সাইরেন বেজে ওঠে। এর পরপরই লাখ লাখ মানুষ আশ্রয়ের জন্য ছুটে যায়। জরুরি পরিষেবাগুলো দেশের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে।
এর আগে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়েও বেশ কিছু হামলা হয়েছে। মধ্য ইসরাইলের বেন গুরিয়েন বিমানবন্দরের কাছের শহর শোহামেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে একটি ভবনে আগুন ধরে যাওয়ায় ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে।










