ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানে এখনো হাজারো লক্ষ্যবস্তু রয়েছে। আমরা এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছি।
সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
তিনি বলেন, মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত।
ডেফরিন আরও বলেন, শুধু এই তিন সপ্তাহ নয়, এর পরবর্তী সময়ের জন্যও আরও গভীর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে রেখেছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: সিএনএন










