spot_img

রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

আমেরিকা ও ইসরাইলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতাবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোজতাবা।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল-জারিদা। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন মোজতাবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতাবা খামেনির স্ত্রীও নিহত হন। তবে মোজতবা খামেনি আহত হলেও প্রাণে বেঁচে যান।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতাবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতাবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাতা প্রাণঘাতী নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ