spot_img

ইসরাইলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে ইরান

মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে আবারও মিসাইল হামলা শুরু করেছে ইরান।

শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৩টা ৩৫ মিনিটের দিকে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিক্ষিপ্ত মিসাইলগুলো দখলকৃত জেরুজালেমের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় সেখানে সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার এবং শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১৩ দফা মিসাইল হামলা চালায় ইরান।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ