spot_img

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর সরকারি বাসভবন যমুনায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে যৌথ ছবি তোলেন।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ