spot_img

ইরান চুক্তি করতে চায়, আমি চাই না : ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন চুক্তি করতে চাইলেও তিনি তাতে আগ্রহী নন। ইরান প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (২১ মার্চ) ট্রাম্প বলেন, ইরানে আমেরিকার অভিযান নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই তার লক্ষ্য পূরণ করেছে। ইরানে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন, এমন সমালোচনাও তিনি নাকচ করে দেন।

ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্ব কার্যত শেষ হয়ে গেছে এবং দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের এখন কার্যকর প্রতিরোধক্ষমতা নেই।

তিনি আরও বলেন, এমন অবস্থার মধ্যেও ইরান একটি চুক্তি করতে চাইছে, কিন্তু তিনি সেই প্রস্তাবে আগ্রহী নন।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ