spot_img

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ঘাড়ে চাপানোর চেষ্টা ট্রাম্পের

ইরান যুদ্ধের দায় নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপাতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন।

সোমবার (২৩ মার্চ) টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে ‘সেফ টাস্ক ফোর্সের’ এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম। আমাদের আরো অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরো জটিল হতে দিতে পারি, অথবা মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি।’

হেগসেথের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘পিট, আমার মনে হয় আপনিই প্রথম মুখ খুলেছিলেন। আপনিই বলেছিলেন, চলুন শুরু করি। কারণ, তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না।’

বৈঠকে দায় চাপানোর পাশাপাশি হেগসেথের প্রশংসাও করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে আমেরিকার খুব ভালো আলোচনা চলছে। অবশ্য ইরানের পক্ষ থেকে একে ‘ভুয়া খবর’ বলে দাবি করা হয়েছে। তেহরানের দাবি, এসব কথা ট্রাম্পের সময়ক্ষেপণের কৌশল।

সূত্র: দ্য হিল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ