spot_img

এই যুদ্ধ জেতা হয়ে গেছে: ট্রাম্প

ইরানের সাথে চলমান যুদ্ধ জিতে গেছেন বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘এই যুদ্ধ জেতা হয়ে গেছে। শুধু মিথ্যা সংবাদমাধ্যমই এটা চালিয়ে যেতে পছন্দ করে।’

মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তি করতে যাচ্ছে। নতুন নেতৃত্ব আমাদের একটি উল্লেখযোগ্য উপহার দিয়েছেন যা দেখিয়েছে আমরা সঠিক মানুষদের সঙ্গে কাজ করছি।’

পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প বললেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরান সেটায় রাজি হয়েছে। আমরা ভালো দরকষাকষির অবস্থানে আছি। নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তাদের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা মিসাইল সুরক্ষা নেই। তাদের বেশিরভাগ উৎক্ষেপণই আমরা ধ্বংস করে দিয়েছি।’

চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প নিশ্চিত করলেন, ‘আমরা এখন আলোচনা করছি। ইরান একটি চুক্তি করতে চায়। ওই পরিস্থিতিতে থাকলে কে না চাইত? তাদের যা কিছু ছিল সব প্রায় শেষ হয়ে গেছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ