spot_img

হরমুজে পাকিস্তানের জাহাজ আটকে দিলো ইরান

হরমুজ প্রণালিতে আমেরিকার প্রস্তাবিত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ইতোমধ্যে দেশটি আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে বার্তা আদান-প্রদানের কাজ করছে। এমন সময়ে পাকিস্তানের একটি তেলবাহী জাহাজকে আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় এ তথ্য জানায় আইআরজিসি।

বার্তায় আইআরজিসি জানায়, ‘সেলেন’ নামের পাকিস্তানের পতাকাবাহী ওই কার্গো জাহাজটি আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় জাহাজটিকে থামানো হয়।

পরে জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হলেও, ‘সেলেন’কে হরমুজ প্রণালি দিয়ে এগোতে দেওয়া হয়নি। বরং বিকল্প পথে যেতে নির্দেশ দেয় আইআরজিসি, এবং সেই নির্দেশ মেনে জাহাজটি প্রণালি এলাকা থেকে সরে যায়।

আইআরজিসি তাদের বার্তায় আরও জানায়, ‘আইনি বিধি লঙ্ঘন’ এবং ‘প্রয়োজনীয় অনুমতি না নেওয়ার’ কারণেই জাহাজটিকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকেই ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক, এ নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ