তেল আবিবে ইসরাইলি সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠিটি জানায়, তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত কিরিয়া এবং শহরের উত্তরে অবস্থিত ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
কিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর সদর দপ্তরসহ আরো বেশ কিছু সরকারি কার্যক্রম পরিচালিত হয়।
তবে হিজবুল্লাহর এই দাবির বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল জাজিরা










