spot_img

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ। আমি এটা চাই না।’

বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি আয়োজিত একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে।

একই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে। কারণ তারা মনে করছে, নিজেদের জনগণই তাদের হত্যা করতে পারে। এমনকি তারা যুক্তরাষ্ট্রের হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে।’

সূত্র: নিউজ১৮

spot_img
spot_img
spot_img

সর্বশেষ