মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ হোক এটা চাইছেন, তবে ইসরাইল পরাজিত হলে উগান্ডা সেই যুদ্ধে ইসরাইলের পক্ষে নামবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা।
তিনি বলেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এতে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব, ইসরাইলের পক্ষে।’
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।
তার এই মন্তব্য আমেরিকা ও ইসরাইলের সাম্প্রতিক ইরান হামলা এবং তার পাল্টা হামলার জেরে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই প্রকাশ্যে এল।
সম্প্রতি কাইনেরুগাবা আরও একটি কারণে আলোচনায় এসেছেন। তিনি ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে ইসরাইলি কমান্ডো অভিযানে নিহত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাতান ‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন।










