spot_img

দুবাইয়ে ইরানের হামলা; ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

দুবাইয়ে হামলা চালিয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি করেছে ইরান।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) এ কথা জানান তিনি।

মুখপাত্র বলেন, দুবাইতে আমেরিকার কমান্ডার ও সেনাদের গোপন আস্তানায় হামলা চালানো হয়েছে। সেখানে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে ইউক্রেনের ড্রোন-প্রতিরোধব্যবস্থা মজুত করে রাখা হয়েছিল। গুদামটিতে উপস্থিত ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের ভাগ্য সম্পর্কে কোনো তথ্য নেই, তবে সম্ভবত তারা নিহত হয়েছেন।

এর জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখিম বলেছেন, ‘এটি মিথ্যা কথা। আমরা আনুষ্ঠানিকভাবে এ তথ্য অস্বীকার করছি। ইরান প্রায়শই এমন ভুয়া তথ্য ছড়ায়। এদিক দিয়ে রাশিয়ানদের সঙ্গে তাদের পার্থক্য নেই।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ