ইরানের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বন্দর নগরী হাইফায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় বাজান তেল শোধনাগারে আগুন ধরে যায়। এছাড়াও এই স্থানটিতে মার্চের ১৯ তারিখেও হামলা করা হয়েছিল বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।










