আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য চাপ দিয়েছেন।
তিনি হুমকি দিয়ে বলেছেন, আমেরিকার সঙ্গে চুক্তিতে না এলে ইরানের শাসনব্যবস্থা ও বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবেন। তবে ট্রাম্প এও উল্লেখ করেছেন, একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই কাছাকাছি’।
সোমবার (৩০ মার্চ) ট্রাম্প ট্রুথ সোশ্যালে এ হুমকি দেন।
তিনি লিখেন, অনেক অগ্রগতি হয়েছে। তবে যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়, যা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং যদি হরমুজ প্রণালি অবিলম্বে ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তাহলে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ ও খারগ দ্বীপ উড়িয়ে দিয়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেব।
তিনি আরও লিখেন, ‘ইরানে আমাদের সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি “নতুন ও আরও যুক্তিবাদী” শাসগোষ্ঠীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।’
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট










