spot_img

হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ৪ সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চার সেনা নিহত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ইসরাইলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহতদের মধ্যে তিনজনের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে বলে শনাক্ত করা গেছে। তবে চতুর্থ সেনার পরিচয় এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনুমতি না পাওয়ায় ওই সেনার নাম এখনো গোপন রাখা হয়েছে। এই প্রাণহানির ঘটনাটি চলমান সীমান্ত যুদ্ধে ইসরাইলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত খবরে বলা হয়, আইডিএফ এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করে জানায়, তারা লড়াই চলাকালে নিহত হয়েছেন। পৃথক আরেকটি বিবৃতিতে আরও একজন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এছাড়া একই সংঘর্ষে একজন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি রিজার্ভ ফোর্সের এক সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন।

সূত্র:দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ