ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত মুঘল আমলের স্থাপত্য মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান ঘোষণা করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই মসজিদ সংস্কার কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের আওতায় বাংলাদেশের ১৩টি প্রকল্পে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিচ্ছে আমেরিকা।
প্রকল্পের স্থপতি জানান, এই অর্থায়নে মুসা খান মসজিদের ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, অবকাঠামো মেরামত ও ডিজিটাল আর্কাইভ করে ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।










