spot_img

রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজহাঁসের ডিম পাড়ানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন জাতীয় প্রতারণা আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে এই আদেশ জারি করানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মহামান্য রাষ্ট্রপতি আমাকে নিজে বলেছেন যে তিনি এই আদেশ জারি করতে পারেন না, কিন্তু তাকে দিয়ে এটি করানো হচ্ছে।”

তিনি বলেন, “১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ জারির কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। ফলে এই আদেশের জন্মই হয়েছে অবৈধভাবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ মূলত একটি “প্রতারণার দলিল”, যা সার্বভৌম সংসদের এখতিয়ারকে খর্ব করার অপচেষ্টা মাত্র।

তিনি এই প্রক্রিয়াকে রূপক অর্থে “রাজহাঁসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়তে বাধ্য করার” মতো ঘটনা বলে অভিহিত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ