ইরান যুদ্ধে ইসরাইল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং আমরা কোনোভাবেই আমাদের এই মিত্রদের ক্ষতি হতে বা ব্যর্থ হতে দেব না।’
বুধবার (১ এপ্রিল) জতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, পেট্রোলের দামের এই ঊর্ধ্বগতি মূলত ইরানি শাসকগোষ্ঠীর সন্ত্রাসী হামলার ফল। তারা বাণিজ্যিক তেল ট্যাঙ্কার এবং প্রতিবেশী দেশগুলোর ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালাচ্ছে, যার সাথে এই মূল সংঘাতের সরাসরি কোনো সম্পর্ক নেই।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের দীর্ঘদিনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘বর্তমান হামলাগুলোই প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্রের প্রশ্নে ইরানকে কখনোই বিশ্বাস করা যায় না। তিনি সতর্ক করে দেন যে, ইরান এই মারণাস্ত্র হাতে পেলে তা দ্রুত ব্যবহার করবে এবং এর ফলে বিশ্বজুড়ে এমন অর্থনৈতিক দুর্ভোগ ও অস্থিতিশীলতা দেখা দেবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি।’










